২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্রে বিদেশি হামলার জবাব দেবে সিরিয়া

সিরিয়া কেবলমাত্র বিদেশি হামলার ক্ষেত্রে রাসায়নিক ও অন্যান্য অপ্রচলিত অস্ত্র ব্যবহার করবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বৈরুত, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া কেবলমাত্র বিদেশি হামলার ক্ষেত্রে রাসায়নিক ও অন্যান্য অপ্রচলিত অস্ত্র ব্যবহার করবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি সোমবার একথা বলেছেন। একথা বলার মধ্য দিয়ে সিরিয়া এই প্রথম তাদের হাতে রাসায়নিক ও জীবাণু অস্ত্র থাকার কথা স্বীকার করল। রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে মাকদিসি বলেন, “জনগণের বিরুদ্ধে সিরিয়া কখনো কোনো রাসায়নিক বা অন্যান্য অপ্রচলিত অস্ত্র ব্যবহার করবে না। কেবলমাত্র বিদেশি আগ্রাসনের ক্ষেত্রেই তা ব্যবহার করা হবে।” তিনি আরো বলেন, “কেবলমাত্র বিদেশি হস্তক্ষেপ মোকাবেলা করা ছাড়া রাসায়নিক কিংবা জীবাণু অস্ত্রভান্ডারের কোনো অস্ত্র কখনো এবং কোনোভাবেই সিরিয়ার জনগণের ওপর ব্যবহার করা হবে না।” “সিরিয়ার সামরিক বাহিনী এ সমস্ত অস্ত্র নিরাপদ জায়গায় মজুদ করে রেখেছে এবং সরাসরি এগুলোর তদরক করছে। সিরিয়া বহিঃশত্র“র হামলার শিকার না হলে এসব অস্ত্র ব্যবহার করবে না।” সিরিয়া ১৯৯২ সালের রাসায়নিক অস্ত্র উৎপাদন ও মজুদবিরোধী আন্তর্জাতিক বিধিতে সই করেনি। তবে সিরিয়ার কর্মকর্তারা অতীতে এ ধরনের কোনো অস্ত্রের মজুদ থাকার কথা অস্বীকার করে এসেছেন। সিরিয়ায় সহিংসতা বাড়তে থাকায় অনেকেরই আশঙ্কা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সামরিক বাহিনী বিদ্রোহীদের পরাস্ত করতে এ সমস্ত অস্ত্রের আশ্রয় নিতে পারে। আর এ সমস্ত অস্ত্র জঙ্গিদের হাতেও পড়তে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল ও পশ্চিমা রাষ্ট্রগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ঘ.