২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত ইস্টার্ন কেইপ প্রদেশে শনিবার দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

জোহানেসবার্গ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত ইস্টার্ন কেইপ প্রদেশে শনিবার দুটি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া ৪ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এসএপিএ (সাউথ আফ্রিকান প্রেস অ্যাসোসিয়েশন)। দুর্ঘটনাকবলিত একটি বাসে স্কুল পড়–য়া ছাত্ররা ছিল বলে জানিয়েছে তারা। তবে ছাত্রদের মধ্যে কতজন মারা গেছে তা এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকা আফ্রিকার সবচেয়ে ধনী দেশ হলেও দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি খুব নাজুক। এজন্য সাধারণত অদক্ষ চালক ও যানবাহনের ত্র“টিকে দায়ী করা হয়। জুনে রাজধানী জোহানেসবার্গের কাছাকাছি এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৪৫ ঘ.