নিউ ইয়র্ক, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এইডসরোধী ওষুধ অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এইডস এর ভাইরাস এইচআইভিতে আক্রান্ত হয়নি কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে এমন লোকজন ওষুধটি ব্যবহার করতে পারবে।
শুক্রবার এক বিবৃতিতে এই অনুমোদনের কথা প্রকাশ করে বিশ্ব সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, “এইডস এর ভাইরাস এইচআইভিতে আক্রান্ত হয়নি কিন্তু এইআইভিতে আক্রান্ত সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক হতে পারে এমন ব্যক্তিদের জন্য এইচআইভি প্রতিরোধী ওধুষ ব্যবহারের জন্য দেশগুলোকে উদ্বুদ্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমে ছোট ছোট পরিচিতিমূলক প্রকল্পের মাধ্যমে এসব ওষুধের কার্যকারিতা ও উপকারিতা সম্বন্ধে জনস্বাস্থ্য কর্মীদের সচেতন করতে হবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র সারা রাসেল জানিয়েছেন, তারা কোনো নির্দিষ্ট ওষুধের নাম প্রস্তাব করছেন না। তবে এইচআইভি প্রতিরোধের উদ্দেশে তৈরি করা ত্র“ভাদা ধরনের কোনো ওষুধই এক্ষেত্রে ব্যবহার করতে হবে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সেস ইনকর্পোরেট এইচআইভি প্রতিরোধী ওষুধ ত্র“ভাদার প্রস্তুতকারক। সোমবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ এইচআইভি ভাইরাস সংক্রমণ প্রতিরোধী ওষুধ হিসেবে ত্র“ভাদার অনুমোদ দেয়।
রাসেল জানান, জিলিড ওষুধটি বিশ্বের গরীব দেশগুলোর বাজারে অপেক্ষাকৃত বেশি হ্রাসকৃত মূল্যে ছেড়ে সব মানুষের কাছে এটিকে সহজলভ্য করে তুলবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এসব দেশে ওধুষটির দাম একশ’ ডলারের নিচে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে এক বছর ত্র“ভাদা ব্যবহারে খরচ হয় প্রায় ১৪ হাজার ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩১ ঘ.
bdnews24