২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: পানেট্টা

সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ওয়াশিংটন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেট্টা। দামেস্কের ‘জাতীয় নিরাপত্তা’ দপ্তরে বুধবার দেহরক্ষীর আত্মঘাতী বোমা হামলায় প্রতিরক্ষামন্ত্রী, উপ-প্রতিরক্ষামন্ত্রীসহ সরকারের বিশিষ্ট কর্তাব্যক্তিরা হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে পানেট্টা বলেন, “পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।” “এখন সিরিয়ায় শাসনক্ষমতার শান্তিপূর্ণ উত্তরণ ঘটাতে সঠিক পদক্ষেপ নেওয়া এবং পদত্যাগ করার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর চরম চাপ সৃষ্টি করা প্রয়োজন আন্তর্জাতিক স¤প্রদায়ের,” বলেন তিনি। আসাদ সরকার দেশের রাসায়নিক অস্ত্রের সুরক্ষায় ব্যর্থ হলেও তাদেরকে দায়ী করা হবে বলে জানান পানেট্টা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে তিনি কথাগুলো বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫০ঘ.