২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে যাবেন সু চি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ২০ বছরেরও বেশি সময় পর তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও চিন্তাবিদদের সংগঠনের দেওয়া সম্মাননা গ্রহণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 05:56 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। ২০ বছরেরও বেশি সময় পর তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও চিন্তাবিদদের সংগঠনের দেওয়া সম্মাননা গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। স¤প্রতি সু চি ১৭ দিনের ইউরোপ সফরে যান। এই সফরে তিনি ২১ বছর আগে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেন। দ্য আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর সুু চি তাদের দেওয়া ‘গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে সম্মত হয়েছেন। নোবেল জয়ী অপর রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার, জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত সাদাকো ওগাতা এবং সঙ্গীতশিল্পী কুইন্সি জোন্সকেও বাৎসরিক এই সম্মাননা দেওয়া হবে। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দেওয়া সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ২০০৮ সালে তাকে এই পদক দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল সাংবাদিকদের বলেন, “তাকে (সু চি) স্বাগত জানানোর জন্য এবং যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র বিভাগের সঙ্গে বৈঠকের ব্যাপারে আমরা যথাযথ সময় নির্ধারণের চেষ্টা চালাচ্ছি।” তবে সু চি কত তারিখে যুক্তরাষ্ট্র সফর করছেন এ ব্যাপারে কোনোকিছু জানান নি তিনি। দুই দশকেরও বেশি সময় গৃহবন্দী থাকার পর ২০১০ সালের শেষ দিকে সু চি মুক্তি পান। চলতি বছর উপনির্বাচনে তার নেতৃত্বাধীন দল মিয়ানমারের পার্লামেন্টে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয়। তিনি নিজেও পার্লামেন্টের আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। স¤প্রতি ১৭ দিনের ইউরোপ সফরে তিনি যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং নরওয়ে গিয়েছিলেন। সর্বত্রই বিপুল সংবর্ধনা পেয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৯ ঘ.