২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার মাসের মহাশূন্য অভিযানে সয়ুজ

চার মাসের অভিযানে রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করেছে রাশিয়ার মহাকাশযান সয়ুজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

আলমাতি, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চার মাসের অভিযানে রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা করেছে রাশিয়ার মহাকাশযান সয়ুজ। রাশিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের তিন নভোচারীকে নিয়ে রোববার কাজাখস্তানের বৈকানুর মহাকাশ কেন্দ্র থেকে রোববার মহাশূন্যে যাত্রা করে সয়ুজ। সয়ুজ টিএমএ-০৫ এম নামের রকেট নির্বিঘেœ এবং সফলভাবে মহাশূন্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার এক মুখপাত্র। মঙ্গলবার এ নভোযান আইএসএস এ পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। নাসা গত বছর স্পেশ শাটল কর্মসূচি বন্ধ ঘোষণা করার পর থেকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কর্মসূচি পরিচালনার জন্য রাশিয়ার সয়ুজ নভোযানের ওপর নির্ভর করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৭ঘ.