২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভিজে নির্বাচনী প্রচারণা ওবামার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শনিবার বৃষ্টিতে ভিজে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

গে¬ন অ্যালেন, ভার্জিনিয়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শনিবার বৃষ্টিতে ভিজে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা। ভার্জিনিয়ার গে¬ন অ্যালেনে বৃষ্টিতে ভিজে প্রায় ৯০০ সমর্থক শ্লে¬াগান দিয়ে এক উল্ল¬াসপূর্ণ পরিবেশে তাকে স্বাগত জানায়। সমর্থকদের সামনে তিনি রিপাবলিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বী মিট রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। বক্তব্যে একটি বেসরকারি কোম্পানির প্রধান হিসাবে দায়িত্ব পালনের কড়া সমালোচনাসহ রমনির বর্তমান সম্পদের বিপরীতে ওবামা তার ছেলেবেলার মধ্যবিত্ত জীবনের তুলনা করেন। এ সময় বৃষ্টিতে ভিজে ওবামার শার্ট দেহের সঙ্গে লেপ্টে যায় এবং মুখ বেয়ে টপটপ করে বৃষ্টির পানি পড়তে থাকে। আর উপস্থিত জনতা তার সমর্থনে “আরো চার বছর” বলে শ্লে¬াগান দেয়। আগামী ৬ নভেম্বরের নির্বাচনে প্রচারাভিযানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরোধিতা করতে গিয়ে ওবামা ক্রমাগত রমনিকে কোটি কোটি ডলারের মালিক ও বেসরকারি কোম্পানির বিশেষজ্ঞ হিসাবে উপস্থাপন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৫ঘ.