২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বন্যা: লাখো মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কবল থেকে রক্ষা পেতে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

টোকিয়ো, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কবল থেকে রক্ষা পেতে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কাইশু দ্বীপে গত তিন দিনে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা গেছে, ওই দ্বীপের উত্তরাংশের নদীগুলো উপচে পড়ায় বাড়ি-ঘর ও রাস্তা দিয়ে ঘোলা পানি বয়ে যাচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আরো বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে কমপক্ষে ৭ জন নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, ফুকুওকা, সাগা, কুমামোতো ও ওইতা এলাকার ৮৫ হাজার বাড়ির লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ফুকুওকা এলাকার ৬৫ হাজার বাড়ির প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ এ নির্দেশের আওতায় পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০৫৫ ঘ.