২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে তরুণী লঞ্ছনার দায়ে গ্রেপ্তার ৪

ভারতের আসাম রাজ্যে এক তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গত সোমবার রাতে রাজ্যের প্রধান শহর গুয়াহাটির ব্যস্ত রাজপথে ওই তরুণীকে লাঞ্ছিত করে একদল উচ্ছৃঙ্খল লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যে এক তরুণীকে লাঞ্ছিত করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গত সোমবার রাতে রাজ্যের প্রধান শহর গুয়াহাটির ব্যস্ত রাজপথে ওই তরুণীকে লাঞ্ছিত করে একদল উচ্ছৃঙ্খল লোক। ইন্টারনেটে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ভিডিওটিতে দেখা যায়, একদল লোক এক তরুণীর চুলের গোছা টেনে ধরে তার ঊর্ধ্বাঙ্গের কাপড় খোলার চেষ্টা করছে ও তাকে লাঞ্ছিত করছে। রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য লোকও তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এ ঘটনায় বিক্ষুব্ধ মানুষ ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে। ভিডিও ফুটেজ থেকে ঘটনায় জড়িত ১২ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। আসামের পুলিশ প্রধান জেএন চৌধুরি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, “নিষ্ঠুর এই লাঞ্ছনার সঙ্গে জড়িত চিহ্নিতদের সবাইকে গ্রেপ্তার করা হবে।” তিনি জানান, “তরুণীটি গুয়াহাটির একটি বারে জন্মদিনের পার্টিতে গিয়েছিল। সেখানে একদল তরুণের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। ঝামেলা এড়াতে বার কর্তৃপক্ষ বাদানুবাদরত সবাইকে বের করে দেয়।” “বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক তার ওপর চড়াও হলে এই অনাকাক্সিক্ষত ঘটনার সূত্রপাত হয়। অপরাধীদের শাস্তি দিতে সম্ভাব্য সব কিছু করবো আমরা,” বলেন তিনি। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ গুয়াহাটির মানুষ। জড়িতদের কঠিন শাস্তি দাবি করে শহরের ব্যস্ত এলাকায় একটি বিলবোর্ড টানিয়েছে কিছু লোক। আসাম রাজ্য নারী কমিশনের প্রধান নীরা বড়–য়া ওই তরুণী ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষাণা করেছেন। গত কিছুদিনের মধ্যে আসামে প্রকাশ্যে নারী নির্যাতনের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে রাজ্যটির ক্ষমতাসীন কংগ্রেস পার্টির আইনসভার নারী সদস্য রুমি নাথকে করিমগঞ্জ শহরে শতাধিক লোক প্রকাশ্যে মারপিট করে। প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে এক মুসলিমকে বিয়ে করার অপরাধে তাকে পেটানো হয়। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আসামে নারী নির্যাতনের ঘটনা অত্যন্ত বেশি। সারাদেশের গড় প্রতি লাখে ১৮ দশমিক ৯ হলেও আসামের গড় ৩৬ দশমিক ৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৪ ঘ.