জোহানেসবার্গ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন। খনি কর্মীদের বহনকারী একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়।
শুক্রবার স্থানীয় বেতারে এ খবর জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল শহর জোহানেসবার্গেে ক ৪’শ কিলোমিটার পুবের পুমালাঙ্গা প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে কতোজন হতাহত হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কোনো ত্য জানা যায়নি।
পুমালাঙ্গা প্রাদেশিক পুলিশের মুখপাত্র জোসেফ মাবুসা বলেন, “একটি রেলগেটে খানি কর্মীদের বহনকারী একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়।”
পুমালাঙ্গা দক্ষিণ আফ্রিকার একটি প্রধান কয়লা খনি অঞ্চল। দুর্ঘটনার ফলে দেশটির কয়লা উৎপাদনে কোনো ব্যঘাত ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২৮ঘ.
bdnews24