২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান এখন ১শ’গুণ বেশি শক্তিশালী: খামেনি

ইরানের পরমাণু কর্মসুচি বন্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান আগের চেয়ে এখন ১০০ গুণ বেশি শক্তিশালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:45 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

দুবাই, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসুচি বন্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান আগের চেয়ে এখন ১০০ গুণ বেশি শক্তিশালী। ১ জুলাই থেকে ইরানের অপরিশোধিত তেলের ওপর যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হয়েছে। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে। কিন্তু তেহরান এ অভিযোগ অস্বীকার করে বরাবরই বলে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। খামেনি বলেন, “জনজীবন, সম্পদ ও প্রিয়জনদের পাশে নিয়ে ইরানি জাতি সব ষড়যন্ত্র এবং নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে আছে। একইসঙ্গে যতদূর পর্যন্ত উন্নতি হয়েছে তাতে ৩০ বছর আগের তুলনায় আমরা এখন ১শ’ গুণ বেশি শক্তিশালী।” তেহরানে অনুষ্ঠিত এক নারী সম্মেলনে একথা বলেন খামেনি। তিনি আরো বলেন, “পশ্চিমা বিশ্ব আজকাল অবরোধ নিয়ে উঠেপড়ে লেগেছে, কিন্তু তারা বুঝছে না যে, ৩০ বছর ধরে অবরোধ আরোপ করে তারা ইরানকে আরো অপ্রতিরোধ্য করে তুলেছে।” তিন দশক আগে ইসলামি বিপ্ল¬বের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্র সমর্থিত ইরানের শাহ। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ওপর তেমন কোন প্রভাব ফেলেনি দাবি করে দেশটির কর্মকর্তারা নিয়মিতই নিষেধাজ্ঞাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছেন। কিন্তু বেকারত্বের হার বৃদ্ধি, ব্যাপক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ইরান সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আর ইইউ নিষেধাজ্ঞার মুখে ইরানের তেল রপ্তানিও কমছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩২ঘ.