সানা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন মারা গেছেন।
ক্লাস শেষ করে ক্যাডেটরা একাডেমি থেকে বের হওয়ার পর ওই জটলার মাঝে গিয়ে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ। এতে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী জঙ্গি ঘাঁটিগুলোতে ক্রমাগত হামলা চালানোর প্রতিশোধ হিসাবে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইসলামী জঙ্গিরা।
মে মাসে সেনা পোশাক পরিহিত এক আত্মঘাতী হামলাকারী সানায় একটি প্যারেডের মহড়া চলাকালে বিস্ফোরণ ঘটালে ৯০ জনের বেশি সেনা নিহত হন।
ফেব্র“য়ারিতে আবদ্রাবুহ মানসুর হাদি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে বলে জানিয়েছে আরব উপকূলে আল-কায়েদা’র অনুসারী আনসার আল-শরিয়া নামক এক ইসলামী গোষ্ঠী।
ক্ষমতাসীন হওয়ার পর হাদি ঘোষণা দিয়েছিল, তার অন্যতম কাজ হচ্ছে আল কায়েদার বিরূদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের বেশ কয়েকটি প্রধান শহরের নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করার জন্য সেনা বাহিনীকে নির্দেশ দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৯২৫ ঘ.
bdnews24