২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাওসে ঐতিহাসিক সফরে হিলারি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লাওস সফরে গেছেন। ৫৭ বছরের মধ্যে লাওসে যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লাওস সফরে গেছেন। ৫৭ বছরের মধ্যে লাওসে যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জন ফস্টার ডুয়েল সর্বশেষ লাওস সফর করেছিলেন। বিবিসি জানিয়েছে, এবারের সফরে হিলারি অর্থনৈতিক সম্পর্ক এবং ভিয়েতনাম যুদ্ধের সময়কার অবিস্ফোরিত বোমা দূও করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ভিয়েতনাম যুদ্ধে লাওসে যুক্তরাষ্ট্র অসংখ্য বোমা ফেলেছিল। এর মধ্যে অবিস্ফোরিত বোমাগুলো এখনো মানুষের জীবন এবং কৃষিকাজের জন্য হুমকি হয়ে আছে। এ বছর সেই বোমাগুলো সরানোর অভিযানে যুক্তরাষ্ট্র ৯০ লাখ ডলার ব্যয় করছে। এ বিষয়টির পাশাপাশি মেকং নদীতে বাঁধ নির্মাণ এবং ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর ব্যবহৃত এজেন্ট অরেঞ্জ এর প্রভাবের বিষয়টি হিলারির আলোচনায় স্থান পাবে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৯ঘ.