২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আরফাতের মৃত্যুর কারণ উদ্ঘাটনে আইনি অভিযোগ’

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্ত করার জন্য ফ্রান্সে আইনি অভিযোগ দায়েরের পরিকল্পনা করছেন তার বিধবা স্ত্রী সুহা আরাফাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুরহস্য উদ্ঘাটনে তদন্ত করার জন্য ফ্রান্সে আইনি অভিযোগ দায়েরের পরিকল্পনা করছেন তার বিধবা স্ত্রী সুহা আরাফাত। এনডিটিভির এক খবরে বলা হয়, গত সোমবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের সাবেক প্রেসিডেন্টের দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পরীক্ষার অনুমতি দিয়েছে। পাশাপাশি ২০০৪ সালে ফ্রান্সের সামরিক হাসপাতালে আরাফাতের মৃত্যুর কারণ আন্তর্জাতিকভাবে তদন্তের আহ্বান জানিয়েছে। স¤প্রতি আরব চ্যানেল আল জাজিরার কাছে আরাফাতের চিকিৎসা প্রতিবেদন ও তার ব্যবহার্য দিয়েছেন সুহা আরাফাত। সুইজারল্যান্ডের রেডিয়েশন ফিজিক্স আরাফাতের ব্যবহার্যে উচ্চমাত্রার পোলোনিয়াম-২১০ খুুঁজে পেয়েছেন। কিন্তু এই বিষয়টিকে অমীমাংসিত বলে ঘোষণা দিয়েছে সুইস প্রতিষ্ঠানটি। আইনজীবী পিয়েরিÍ-অলিভিয়ার সুর মঙ্গলবার জানিয়েছে, আরাফাতের বিধবা স্ত্রী আশা করছেন, একটি তদন্তের মাধ্যমে আরাফাতের মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৯ ঘ.