কিভ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউক্রেনে শনিবার সকালে রাশিয়ান তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।
রাশিয়ার কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
৪১জন আরোহী বহনকারী বাসটি স্থানীয় সময় সকাল ৫.৩০ মিনিটে ইউক্রেনের চেরনিহিভ শহরের কাছাকাছি দুর্ঘটনার শিকার হয়।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, আরোহীরা ছিলেন তীর্থযাত্রী। মন্ত্রণালয় আহতদের উদ্ধারের জন্য বিমান পাঠিয়েছে বলে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের পোচাইভ শহরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি আশ্রমের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৯ ঘ.
bdnews24