মেক্সিকো সিটি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর গুয়েরেরো প্রদেশে এক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত আরো ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই অঞ্চলের রেডক্রস কর্তকর্তারা এ তথ্য জানিয়েছে।
বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে। এক কর্মকর্তা জানিয়েছেন, “যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ভারি বৃষ্টি হচ্ছিল।” এ ছাড়া দুর্ঘটনার কারণ সম্পর্কে আর কিছু তিনি জানাতে পারেন নি।
কর্মকর্তার জানিয়েছেন, বাসের যাত্রীদের অধিকাংশই দেশটির লেবার পার্টির লোগোযুক্ত টি-শার্ট পরিহিত ছিল। এরা মেক্সিকোর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোরের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।
দেশটির রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণপশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। রাজধানীেে ক দুর্ঘটনাস্থল সড়ক পে আড়াই ঘণ্টার দূরত্ব।
এ ব্যাপারে গুয়েরেরো প্রদেশের পুলিশ বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগামী ১ জুলাই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেক্সিকোর সড়কগুলোতে বাসসহ অন্যান্য গাড়ি দুর্ঘটনা একটি নৈমিত্তিক বিষয়। প্রতিবছর দেশটির মহাসড়কগুলোতে দুর্ঘটনায় শত শত মানুষের মৃত্যু হয়।
চলতি বছরের এপ্রিলে উপকূলীয় প্রদেশ ভেরাক্রুজে মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্ততপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯২২ ঘ.
bdnews24