২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড অভিনেতা রাজেশ খান্না হাসপাতালে

হিন্দি চলচ্চিত্রের সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

মুম্বাই, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হিন্দি চলচ্চিত্রের সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬৯ বছর বয়সী অভিনেতার স্বাস্থ্য খারাপ হতে থাকায় শনিবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে লীলাবতী হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন। গত কয়েক মাস ধরেই অসুস্থতায় ভূগছিলেন তিনি। অসুস্থ রাজেখ খান্না খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন- গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বৃহস্পতিবার মুম্বাইয়ে তার বাড়ির কাছে হাজার হাজার ভক্ত জড়ো হয়। অসুস্থতায় ভেঙে পড়া শরীর নিয়ে বাড়ির বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এ সময় বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও সাবেক স্ত্রী ডিম্পল কাপাডিয়া তার সঙ্গে ছিলেন। ‘আখেরি খাত’ ছবি দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। কিন্তু তিন বছর পর ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আরাধনা’ ছবিতে তরুণ বৈমানিকের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে বলিউডের প্রথম ‘সুপারস্টার’ হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তী এক দশক তিনি হিন্দি চলচ্চিত্র জগতে অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে রাজত্ব করেন। এ সময় তিনি ‘অমর প্রেম’ ও ‘আনান্দ’ প্রভৃতি নন্দিত ও ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৫ঘ.