২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা

কাবুল হোটেলে তালেবান হামলার দায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হাক্কানির ওপর চাপিয়ে দেশটিতে জঙ্গিদের দাপট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ওয়াশিংটন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাবুল হোটেলে তালেবান হামলার দায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হাক্কানির ওপর চাপিয়ে দেশটিতে জঙ্গিদের দাপট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। এতে করে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার কাবুলের এক হোটেলে রক্তক্ষয়ী হামলা চালানোর জন্য পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছেন আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নেটো কমান্ডার জেনারেল জন অ্যালেন। অন্যদিকে, পাকিস্তান যেন জঙ্গিদের আখড়ায় পরিণত হতে না পারে তা নিশ্চিত করার জন্য ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়া হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে। হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট সাংবাদিকদের বলেছেন, “পাকিস্তান জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় আমরা উদ্বিগ্ন এবং সেদেশ ঘাঁটি গেড়ে আফগানিস্তানে অবস্থানরত আমাদের সেনাদের ওপর হামলা চালানোর ঘটনা সবাই জানে।” “এ হুমকি নিরসনে আমার প্রয়েজনীয় পদক্ষেপ নেব” বলে জানিয়েছেন ওই মুখপাত্র। জেনারেল অ্যালেন কাবুল হামলার দায় হাক্কানি নেটওয়ার্কের ওপর চাপানোর পরপরই এমন কড়া মন্তব্য করলেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে এক হোটেলে বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গিদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। হামলার পর থেকে ১২ ঘন্টা হোটেলটি দখল করে রাখে জঙ্গিরা। শুক্রবার জঙ্গিদের দখল থেকে হোটেলটি মুক্ত করে আফগান পুলিশ। পাকিস্তান জঙ্গিদের আস্তানা নয় বলে দেশটি দাবি করার পর কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিও পানেট্টা মন্তব্য করেছিলেন, পাকিস্তানের ব্যাপারে ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার এক বিবৃতিতে আল-কায়েদা-সংশ্লিষ্ট ওই নেটওয়ার্কের বিরূদ্ধে আফগানিস্তানে হামলার দায় চাপালেন অ্যালেন। আর্নেস্ট বলেছেন, পাকিস্তানে জঙ্গি ঘাঁটির ইস্যুটি নিয়ে “দেশটির সরকারের সাথে সরকারি ও বেসরকারি উদ্যেগে” আলোচনা করেছে ওয়াশিংটন। তিনি আরো বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা মূল্য দেই এবং পাকিস্তান েেক জঙ্গি উৎখাত করতে কীভাবে উভয়ে মিলে পদক্ষেপ নেওয়া যায় আমরা তারই প খুঁজবো। ওই জঙ্গিরা মার্কিন সেনা ও পাকিস্তানের সাধারণ জনগণ উভয়ের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন আর্নেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৭ঘ.