২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ

দুটি গাড়ি দুর্ঘটনায় তদন্তের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জন ব্রাইসন পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

লন্ডন, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুটি গাড়ি দুর্ঘটনায় তদন্তের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জন ব্রাইসন পদত্যাগ করেছেন। একবছরেরও কম সময় আগে দায়িত্ব নেওয়া এই মন্ত্রী বৃহস্পতিবার বলেন, ‘অবাধ তদন্তের’ স্বার্থে তিনি পদত্যাগ করছেন। বাণিজ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি এক চিঠিতে ব্রাইসন বলেন, “আমি প্রেসিডেন্টকে জানিয়েছি যে বাণিজ্যমন্ত্রী হিসেবে আমি পদত্যাগ করছি।” “আমাদের অর্থনীতি নির্মাণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য আপনারা যে সহায়তা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এই গুরুত্বপূর্ণ অভিযাত্রা ব্যাহত না করতে আমার পদত্যাগ করা প্রয়োজন,” বলেন ব্রাইসন। ৯ জুন লস অ্যাঞ্জেলসে নিজ বাসভবনের কাছে গাড়ি চলনারত অবস্থায় দু’টি গাড়িকে ধাক্কা দিয়েছিলেন ব্রাইসন।পাঁচ মিনিটের মধ্যে পর পর দু’টি গাড়িকে ধাক্কা দেওয়ায় ৬৮ বছর বয়সী মন্ত্রীর শারিরীক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তিনি ¯œায়বিক রোগে ভূগছেন এমন ধরে নিয়ে তার মস্তিষ্কের কার্যকারীতা পরীক্ষা করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এবি/১২৩৪ ঘ.