২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালি হামলা: বোমা প্রস্ততকারীর ২০ বছরের জেল

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০০২ সালের বোমা হামলার ঘটনায় বোমা প্রস্তুতকারী উমর পাটেককে ২০ বছরের জেল দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ইন্দোনেশিয়া, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০০২ সালের বোমা হামলার ঘটনায় বোমা প্রস্তুতকারী উমর পাটেককে ২০ বছরের জেল দিয়েছে আদালত। ওই বোমা হামলায় ২শ‘রও বেশি মানুষ নিহত হয়েছিল। এদের বেশির ভাগই বিদেশি। এ হামলার জন্য বোমা তৈরি করে দেওয়া এবং মানুষ মারার অভিযোগে পাটেককে দোষী সাব্যস্ত করে ইন্দোনেশিয়ার আদালত। তার বিরুদ্ধে সন্ত্রাস-সংক্রান্ত কিছু অভিযোগসহ ৬ টি অভিযোগ আছে। এর মধ্যে আছে জাকার্তায় কয়েকটি গির্জায় হামলায় জড়িত থাকা এবং ১৩ টি বোমার জন্য রাসায়নিক মিশ্রণ তৈরি করে দেওয়ার অভিযোগ। কিন্তু পাটেক বোমা তৈরির জন্য রাসায়নিক মিশ্রণে সহায়তা করার কথা স্বীকার করলেও এর বেশিকিছু করেন নি বলে দাবি করেছেন। তাছাড়া, হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাওয়ায় কৌসুলিরা পাটেকের মৃত্যুদ-ের জন্য আবেদন জানান নি। বালি দ্বীপে বোমা হামলার ঘটনায় জড়িতদের যে কয়জনের বিচার হয়েছে তার মধ্যে সবশেষে বিচার হল পাটেকের। ২০১১ সালে জানুয়ারিতে পাকিস্তানের অ্যাবোটাবাদে ধরা পড়েন পাটেক। তার বিচার শুরু হয় ফেব্রুয়ারিতে। ২০১১ সালের আগস্টে পাটেককে ইন্দেনেশিয়ায় হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৬ঘ.