২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

জাপানের উপকূলে সোমবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে এখনো পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:58 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

টোকিও, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের উপকূলে সোমবার ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে এখনো পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, জাপানের দক্ষিণপূর্বাঞ্চলীয় মরিওকা থেকে ১১৫ কিলোমিটার দূরে প্রশান্তমহাসাগরীয় উপকূলের ৩১ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জাপানের ৭ নম্বরের স্কেলে এই ভূমিকম্পকে ৪ নম্বর সতর্কতার মাত্রায় বিবেচনা করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না। কোনো সুনামি সতর্কতাও জারি হরা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫৬ ঘ.