আম্মান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে রোববার সামরিক বাহিনীর প্রচ- গোলা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
দেশটিতে জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন শেষের পরদিনই এ সহিংসতা হল বলে জানিয়েছে সরকারবিরোধী আন্দোলনকর্মীরা।
এক আন্দোলনকর্মী বলেন, হোমসের ৮৫ শতাংশ এলাকায় এখন গোলা, বোমা আর মেশিনগানের গুলি চলছে।
হোমসের প্রধান আবাসিক এলাকা আল খালিদিয়া, জুরাত আল শায়াহ, এবং কারাবিস আল বায়াদায় সবচেয়ে বেশি গোলা হামলা হচ্ছে।
আহতদের আনেকেই চিকি”সা পাচ্ছে না। কারণ, বেশির ভাগ হাসপাতালই সরকারপন্থি সাব্বিহা মিলিশিয়াদের নিয়ন্ত্রণে।
সিরিয়ায় সহিংসতা বাড়তে থাকার কারণেই শনিবার দেশটিতে জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশন শেষের ঘোষণা দেন জেনারেল রবার্ট মুড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১২ঘ.
bdnews24