২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি ট্রাক চালক

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একজন ইসরায়েলি ট্রাক চালকের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

জেরুজালেম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একজন ইসরায়েলি ট্রাক চালকের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশকে ওই চালক বলেছেন, ফিলিস্তিনিরা তার ওপর হামলা চালালে এবং তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের দিকে গুলি ছোড়েন তিনি। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র আদনান আল-দামিরি বলেন, তিনি ওই মৃত্যুর ঘটনা শুনেছেন, কিন্তু বিস্তারিত কিছু জানেন না। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান, ওই চালক তদন্তকারীদের বলেছেন, ট্রাকটি চুরি করতে ফিলিস্তিনিরা চেইন ও লোহার দন্ড নিয়ে হামলা চালালে তিনি গুলি করেন। চিকিৎসার জন্য ওই চালককে ইসরায়েলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ডনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৪ঘ.