ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের অন্ধ্র প্রদেশে একটি সরকারি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য ডন সংবাদ মাধ্যমএ খবর জানিয়েছে।
বিস্ফোরণপরবর্তী অগ্নিকা-ে আরো ১৬ জন কর্মী গুরুতরভাবে দগ্ধ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার পূর্ণচন্দ্র রাও জানান, প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপাট্টমের বিজাগ ইস্পাত কারখানায় নতুন বসানো অক্সিজেন ইউনিট পরীক্ষা করে দেখার সময় বুধবার শেষ ভাগে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কারখানার শীর্ষ কর্মকর্তা ও শ্রমিকসহ প্রায় ৩০জন কর্মী উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও পুলিশ কমিশনার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৯ ঘ.
bdnews24