২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের কাজ পেতে মরিয়া বিন লাদেন পুত্র

আল কায়েদার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলের মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠান ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বিভিন্ন কাজ পেতে মরিয়া হয়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আল কায়েদার প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলের মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠান ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার বিভিন্ন কাজ পেতে মরিয়া হয়ে উঠেছে। বৃহস্পতিবার এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয় স্পেনের প্রতিষ্ঠান কোপরোসার সঙ্গে যৌথভাবে বিভিন্ন কাজ পেতে নিজেদের সব শক্তি নিয়োগ করেছে লাদেন পুত্রের নির্মাণ প্রতিষ্ঠান ‘কাতার বিন লাদেন গ্রুপ’। বুধবার এক সাক্ষাতকারে ‘কাতার বিন লাদেন গ্রুপ’র প্রধান নির্বাহী ওমর বিন লাদেন জানান, দোহাভিত্তিক নতুন প্রতিষ্ঠান বিসি গ্রুপের ৫১ শতাংশ অংশিদারী থাকবে তার মালিকানাধীন কাতার বিন লাদেন গ্রুপ’র হাতে। বাকি ৪৯ শতাংশ অংশিদারী থাকবে স্পেনীয় প্রতিষ্ঠান কোপরোসার। ওসামা তনয় ওমর দুই বছর আগে প্রতিষ্ঠা করেন ‘কাতার বিন লাদেন গ্রুপ’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৭ ঘ.