তাইপে, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানে বুধবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এখনো পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৯টা ৮ মিনিটে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল পূর্বাঞ্চলীয় তাইতং শহরের প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এ খবর জানিয়েছে।
তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ১৯৯৯ সালে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে অন্ততপক্ষে ২ হাজার চারশ’ মানুষের মৃত্যু হয় এবং ৫০ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৩ ঘ.
bdnews24