লসএঞ্জেলেস, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হলিউড অভিনেত্রী ড্রু ব্যারিমোর তার আর্ট ডিলার উইল কোপেলম্যানকে বিয়ে করেছেন। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর এটি তৃতীয় বিয়ে।
শনিবার ক্যালিফোর্নিয়ার মন্টেসিটো রাজ্যে বিয়ের অনুষ্ঠান হয় বলে রোববার পিপলস ম্যাগাজিন জানিয়েছে।
সেলিব্রেটিদের এই ম্যাগাজিন জানায়, এ দম্পতির প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ব্যারিমোর।
‘চার্লিস অ্যাঞ্জেলস’র এই অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন রিজ উইদারস্পুন, ক্যামেরন ডিয়াজ, জিম্মি ফ্যালন, বিজি পিলিপস প্রমুখ।
তবে বিয়ের বিষয়ে ব্যারিমোরের প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।
১৯৯৪ সালের মার্চ মাসে বার মালিক জেরেমি থমাস এবং ২০০১ সালের জুলাইয়ে কমেডিয়ান টম গ্রিনকে বিয়ে করেছিলেন ব্যারিমোর। তার প্রথম ও দ্বিতীয় বিয়ে যথাক্রমে দুই মাস ও ছয় মাসেরও কম সময় টিকেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৭ ঘ.
bdnews24