২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া শান্তি পরিকল্পনা বাতিলের দাবি

শান্তি পরিকল্পনা ব্যর্থ হয়েছে ঘোষণা দিয়ে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানকে তা বাতিল করার দাবি জানিয়েছেন সিরিয়ার প্রধান বিদ্রোহী কমান্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

বৈরুত, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি পরিকল্পনা ব্যর্থ হয়েছে ঘোষণা দিয়ে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানকে তা বাতিল করার দাবি জানিয়েছেন সিরিয়ার প্রধান বিদ্রোহী কমান্ডার। তুরস্ক-ভিত্তিক সিরীয় এ বিদ্রোহী কমান্ডার কর্ণেল রিয়াদ আল-আসাদ বৃহস্পতিবার আল জাজিরা টেলিভিশনে বলেন, “শান্তি পরিকল্পনার কোনো সময়সীমা নেই। কিন্তু আমরা চাই কফি আনান এ পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করুন। যাতে করে আমরা যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্র“তি মুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারি।” ওদিকে, সিরিয়ার বিদ্রোহীরা বুধবার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আনানের শান্তি পরিকল্পনার শর্ত মেনে চলার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা বলেছে, সরকার এ সময়সীমা না মানলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে গিয়ে দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব নেবে। এ আল্টিমেটামের মধ্যেই রিয়াদ শান্তি পরিকল্পনা বাতিলের দাবি জানালেন। তবে আনানের মুখপাত্র আহমেদ ফৌজি বলেছেন, আনানের পরিকল্পনাটি তার নিজের নয়। বরং যারা এটি গ্রহণ করেছে এবং যারা এটি অনুমোদন করেছে এ পরিকল্পনা সেই আন্তর্জাতিক স¤প্রদায়ের। কাজেই আনানের পরিকল্পনা ব্যর্থ ঘোষণা করা মানে তা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক স¤প্রদায়েরই ব্যর্থতা ঘোষণা করা। আর কারো কোনো ভালো পরিকল্পনা থাকলে তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ফৌজি। আনানের শান্তি পরিকল্পনা সিরিয়ায় রক্তক্ষয় বন্ধ করতে পারেনি। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্রুত সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর দমনপীড়ন বন্ধের ব্যবস্থা না নিলে বিভিন্ন দেশ নিজেরই স্বপ্রণোদিত হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিরিয়ায় বাড়তে থাকা সংঘাত-সহিংসতা ক্রমশ গো অঞ্চলকেও গ্রাস করবে বলে সতর্ক কওে দিয়েছেন সুসান রাইস। সিরিয়ায় হউলা হত্যাযজ্ঞের পরও আরো খুনের আলামত হিসাবে পেছনে হাত বাঁধা ১৩ টি লাশ পাওয়ার কথা বুধবার জানিয়েছেন জাতিসংঘ পর্যবেক্ষকরা। কিন্তু রাশিয়া এরপরও জাতিসংঘের প্রস্তাবিত সিরিয়া বিরোধী কঠোর পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এ নীতি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪৮ঘ.