২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। রোববার মধ্যরাত ১টার দিকে মুম্বাই-পুনে মহাসড়কের খালাপুরে এ দুর্ঘটনা ঘটে বলে টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়। মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে দ্রুতগতির একটি টেম্পো ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, মুম্বাইয়ে একটি বিয়ের অনুষ্ঠান শেষে পুনে ফেরার পথে মুম্বাই-পুনে মহাসড়কের খালাপুর এলাকায় বরযাত্রীদের একটি বাস যান্ত্রিক ত্র“টির কারণে বিকল হলে যাত্রীসহ দুটি বাস মহাসড়কে অবস্থান নেয়। এ সময় দ্রুতগতির একটি টেম্পো দাঁড়িয়ে থাকা একটি বাসকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অনেকে বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়। দুর্ঘটনায় আহতদের পুনে ও মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পো চালককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২৩৪ ঘ.