২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে মুবারক সহযোগীর জেল

মিশরে দুর্নীতির অভিযোগে রোববার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের এক সহযোগীকে ৭ বছরের কারাদণ্ড এবং ৬০ লাখ ডলার জরিমানা করেছে কায়রোর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

কায়রো, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে দুর্নীতির অভিযোগে রোববার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের এক সহযোগীকে ৭ বছরের কারাদণ্ড এবং ৬০ লাখ ডলার জরিমানা করেছে কায়রোর একটি আদালত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ সুবিধা ভোগের অপরাধে মুবারক আমলের চিফ অফ স্টাফ জাকারিয়া আজমিকে দোষী সাব্যস্ত করে আদালত। বেআইনিভাবে অর্থ-সম্পদ গড়ার অভিযোগে ২০১১ সালের এপ্রিল থেকে তাকে আটক রাখা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এ খবর জানায়। দুর্নীতি ও অন্যান্য অভিযোগে মুবারক আমলের যে কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে আজমি তাদের অন্যতম। অন্যদিকে, অবৈধ সুবিধা ভোগ, ক্ষমতার অপব্যবহার এবং বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে ৮৪ বছর বয়স্ক হোসনি মুবারকের বিরুদ্ধেও তদন্ত চলছে। যে গণঅভ্যুত্থানের কারণে ২০১১ সালের ১১ ফেব্র“য়ারিতে মুবারক অপসারিত হয়েছেন, সেই আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়। আগামী ২ জুন মুবারকের বিরুদ্ধে গঠিত অভিযোগের বিষয়ে রায় দেবে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৬ঘ.