২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো বিমান হামলায় ৭ আফগান নিহত

ন্যাটো বাহিনীর বিমান হামলায় পূর্ব আফগানিস্তানের এক পরিবারের ৭ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও ছয় শিশু রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

খোস্ত, আফগানিস্তান, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ন্যাটো বাহিনীর বিমান হামলায় পূর্ব আফগানিস্তানের এক পরিবারের ৭ সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও ছয় শিশু রয়েছে। শনিবার রাতে পূর্ব আফগানিস্তানের পাকতাই প্রদেশের গার্দা সেরাইয়ে ঘটনাটি ঘটে। পাকতাই প্রদেশ কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে। তালেবান ও হাক্কানি নেটওয়ার্ক সদস্যদের দমনে ওই এলাকায় ন্যাটো বাহিনী ও আফগান নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছিল বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র রুহুল্লাহ সমন। “ন্যাটো বাহিনীর বোমাবর্ষণে শাফি নামের এক ব্যক্তির স্ত্রী ও তার ছয় সন্তান নিহত হয়েছে,” বলেন তিনি। এ হামলা ওই এলাকায় অবস্থানরত আফগান বাহিনীর সঙ্গে সমন্বয় করে চালানো হয়নি বলে জানিয়েছেন সমন। ন্যাটো নেতৃত্বাধীন ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোর্স’ (আইএসএএফ) এর মুখপাত্র জানান, তারা ঘটনাটির কথা শুনে বিস্তারিত জানার জন্য তথ্য সংগ্রহ করছেন। বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর সঙ্গে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দ্বন্দ্বের অন্যতম কারণ। গত ফেব্র“য়ারিতে ন্যাটো বিমান হামলায় কাপিসা প্রদেশে আট শিশু নিহত হলে উত্তেজিত কারাজাই ঘটনা তদন্তের নির্দেশ দেন। ওদিকে, দক্ষিণ আফগানিস্তানে শনিবার স্থানীয়ভাবে তৈরি এক বোমা বিস্ফোরণে চার বিদেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসএএফ। ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানের নিরাপত্তার ভার আফগান বাহিনীর কাছে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ন্যাটো বাহিনী। ২০১৪ সালের মধ্যে দেশটি ছাড়বে অধিকাংশ বিদেশি সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৬ঘ.