২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোজোনের পতনের ঝুঁকি বাড়ছে

ইউরোপে ব্যবসায়িক কার্যক্রমে মন্দা দেখা দেওয়ায় ইউরোজোনের পতনের ঝুঁকি বাড়ছে। ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

লন্ডন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপে ব্যবসায়িক কার্যক্রমে মন্দা দেখা দেওয়ায় ইউরোজোনের পতনের ঝুঁকি বাড়ছে।

এ মাসে ইউরোপে ব্যবসায়িক কার্যক্রম গত প্রায় তিন বছরের মধ্যে সর্বনিু পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের অর্থনৈতিক তথ্য সেবা সংস্থা ‘মার্কিট’।

ইউরোজোনের উৎপাদন ও সেবা খাতের ক্রয় ব্যবস্থাপকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এক জরিপের মাধ্যমে এ তথ্য জানিয়েছে তারা।

সংস্থাটির সূচক অনুযায়ী, ইউরোজোনে ব্যবসায়িক লেনদেনের বর্তমান সূচক ৪৫ দশমিক ৯ যা গত ৩৫ মাসের মধ্যে সর্বনিু।

ফলে ডলারের বিপরীতে ইউরোর মান ১ দশমিক ২৫১৫ ডলার কমে গেছে যা গত ২২ মাসের মধ্যে সর্বনিু বলে জানিয়েছে সংস্থাটি।

 

ওদিকে, ইউরোজোন সংকট কীভাবে মোকাবেলা করা সম্ভব তা নিয়ে মতৈক্যে পৌঁছতে না পারায় বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে কোন আশার আলো দেখতে পাননি ইইউ নেতারা।

সম্মেলনে গ্রীসের রাজনৈতিক সংকট নিয়েও আলোচনা হয়েছে। ইইউ নেতারা চান গ্রিস ইউরোজোনে অন্তর্ভুক্ত থাকুক। তবে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ভ্যান রম্পয় বলেছেন, গ্রিসকে “তাদের প্রতিশ্র“তির প্রতি শ্রদ্ধাশীল” হতে হবে।

অর্থনীতিবিদদের মতে, বৃহস্পতিবারের অর্থনৈতিক প্রতিবেদন (মার্কিট প্রতিবেদন) অনুযায়ী, গ্রীস সংকট অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলেছে।

মার্কিটে’র প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেছেন, তার প্রতিষ্ঠানের গবেষণায় দেখা যাচ্ছে, ইউরোপে অর্থনৈতিক মন্দার আশঙ্কা “মে মাসে আরো ঘনীভূত হয়েছে”।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৯ঘ.