ইয়াঙ্গুন, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে ক্রমাগত বিদ্যুৎ ঘাটতির বিরুদ্ধে বুধবার বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দেশের প্রধান শহরগুলোতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ।
২০০৭ সালের সরকারবিরোধী বিক্ষোভের পর মিয়ানমারে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যুৎ ঘাটতির প্রতিবাদে রোববার থেকে শুরু হয়েছে এ বিক্ষোভ। বিক্ষোভের তৃতীয় দিন মঙ্গলবার বিকালে তা দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনেও ছড়িয়ে পড়ে।
ওই দিন ইয়াঙ্গুনের সলে প্যাগোডা থেকে মোমবাতি হাতে নিয়ে দেড় ঘন্টা ধরে শান্তিপূর্ণ মিছিল করে বিক্ষোভকারীরা। এরপর প্যাগোডা ঘিরে বিদ্যুতের জন্য প্রার্থনা করে তারা।
এছাড়া মঙ্গলবার দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায় প্রায় ১ হাজার লোক বিদ্যুৎ ঘাটতির প্রতিবাদে শামিল হয়।
স¤প্রতি রাজনৈতিক পুনর্গঠনের দিকে নজর দিয়েছে মিয়ানমার। পুনর্গঠনের এই ঘোষণা কতটা কার্যকর হচ্ছে ইয়াঙ্গুনের বিক্ষোভ ছিল তার এক পরীক্ষা।
কারণ এদিন ইয়াংগুনের সলে প্যাগোডা থেকে বিক্ষোভ শুরু হয়েছে, যেখান থেকে ২০০৭ ও ১৯৮৮ সালে শুরু হওয়া বিক্ষোভগুলো কঠোর হাতে দমন করেছিল তৎকালীন সামরিক সরকার।
গত বছর পর্যন্ত প্রায় অর্ধ-শতক দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ দেশটি শাসন করেছে সামরিক জান্তা সরকার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে’র তথ্যানুযায়ী, মিয়ানমারের ৬ কোটি বা ৭৫ শতাংশ মানুষ নিয়মিত বিদ্যুৎ সুবিধা পায় না। এমনকি ইয়াঙ্গুনেও বিদ্যুৎ চলে যাওয়া একটি নিয়মিত ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৬ঘ.
bdnews24