হারারে, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের একটি প্লাটিনাম খনিতে প্রায় ৬০ জনের মতো শ্রমিক আটকা পড়েছেন।
জিম্বাবুয়ের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুলাওয়ের গ্রেট ডাইক এলাকার মিমোসা খনিতে সোমবার সন্ধ্যায় একটি দুর্ঘটনার পর ওই শ্রমিকরা খনি থেকে বের হতে পারেননি।
জিম্বাবুয়ের জাতীয় খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাদরেক পেলেভেলো বলেন, “গতকাল বিকাল সাড়ে ৫টায় ৮৫ জন মানুষ আটকা পড়ে। এদের মধ্যে ২০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।”
খনির লিফটের বেল্টে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭২২ ঘ.
bdnews24