২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকারবি বোমা হামলাকারী মেগ্রাহির মৃত্যু

১৯৮৮ সালে লকারবি বোমা হামলায় দোষী সাব্যস্ত আব্দুলবাসেত আল-মেগ্রাহি রোববার লিবিয়ায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ত্রিপোলি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৯৮৮ সালে লকারবি বোমা হামলায় দোষী সাব্যস্ত আব্দুলবাসেত আল-মেগ্রাহি রোববার লিবিয়ায় মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ৫৯ বছরে তিনি মারা গেলেন বলে রয়টার্সকে জানিয়েছেন তার ভাই আবদুল হাকিম। তিনি জানান, রোববার দুপুর ১ টায় (১১:০০ জিএমটি) ত্রিপোলির বাসায় মারা যান মেগ্রাহি। স¤প্রতি মেগ্রাহির স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছিল। তার দেে হ রক্ত পরিবর্তনের জন্য গত মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবিতে মার্কিন প্যান অ্যাম ফ্লাইট-১০৩ বোমা মেরে উড়িয়ে দিলে বিমানের ২৫৯ জন আরোহী এবং বিমানের ধ্বংসাবশেষ নিচে পড়ে ওই শহরের ১১ জনসহ মোট ২৭০ জন নিহত হয়। ২০০১ সালে নেদারল্যান্ডস এর এক বিশেষ আদালতে ওই হামলার অপরাধে দোষী সাব্যস্ত হন লিবিয়ার সাবেক গোয়েন্দা মেগ্রাহি। স্কটল্যান্ডের এক কারাগারে তাকে বন্দি রাখা হয়। এরপর ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ২০০৯ সালে মানবিক কারণে স্টকল্যান্ডের কারাগার থেকে মুক্তি পান মেগ্রাহি। তখন ধারণা করা হচ্ছিল তিনি হয়তো আর কয়েক মাস বাঁচবেন। মেগ্রাহিকে লিবিয়ায় ফেরত পাঠানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ত্রিপোলি। অন্যদিকে, কারাগার থেকে বেরিয়েই মেগ্রাহি আপিলের আবেদন জানালে ক্ষুদ্ধ হয়ে ওঠেন লকারবি হামলায় নিহতদের স্বজনেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১১ঘ.