জাতিসংঘ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান অস্ত্র রপ্তানির ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় অস্ত্র পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নিরাপত্তা পরিষদের ইরান নিষেধাজ্ঞা কমিটিতে নিষেধাজ্ঞা-তদারকি বিশেষজ্ঞ প্যানেলের জমা দেওয়া এক গোপন প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।
গত বছরে ইরান থেকে তিনটি বড় ধরনের অবৈধ অস্ত্র চালানের ঘটনা তদন্তে ধরা পড়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
এতে আরো বলা হয়, ইরান এভাবে অবৈধ অস্ত্র চালানের মধ্য দিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়কে উপেক্ষা করে আসছে।
এর মধ্যে সিরিয়ায় অস্ত্র চালানের দু’টি ঘটনা উদঘাটন করেছে নিষেধাজ্ঞা-তদারকি প্যানেল। এ চালান নেওয়ায় সিরিয়ার জড়িত থাকার বিষয়টিও এর মধ্য দিয়ে স্পষ্ট।
সিরিয়ায় পাঠানো ইরানের অস্ত্রের চালান ধরা পড়ে তুরস্ক কর্তৃপক্ষের হাতে। এ চালানে ছিল রাইফেল, মেশিনগান, বিস্ফোরক, গোলাবারুদ ও অন্যান্য মারণাস্ত্র।
সিরিয়ায় ইরানের সর্বসা¤প্রতিক দ্বিতীয় অস্ত্র চালানটিও ফেব্র“য়ারিতে ধরা পড়ে তুরস্ক সীমান্তে। গত বছর সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ঘোষণা করে তুরস্ক।
ব্রিটেন জানিয়েছে, গত বছর ইরানের তৃতীয় অস্ত্র চালানটি গেছে আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের কাছে। ওই চালানে রকেট সরবরাহ করা হয়েছে।
এছাড়া, অন্য আরো কয়েকটি গন্তব্যেও ইরানের অস্ত্র চালান সংক্রান্ত তথ্যের উল্লেখ আছে প্রতিবেদনে।
ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসায় জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে তেহরানের আলোচনা এবং ইরাকে ছয় বিশ্বশক্তির সঙ্গে বৈঠকে বসার এই আসন্ন মুহূর্তে প্রকাশিত হল দেশটির অস্ত্র চালান বিষয়ক এ গোপন প্রতিবেদন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৫৬ঘ.
bdnews24