২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে সয়ুজ

১ মাসেরও বেশি সময় বিলম্বের পর মঙ্গলবার আন্তর্জাতিক মাহাকাশ কেন্দ্রের (আইএসএস) পথে যাত্রা করেছে রাশিয়ার মহাকাশযান সয়ুজ। সঙ্গে নিয়ে গেছে দুজন রুশ ও এক মার্কিন নভোচারীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

রাশিয়া, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ১ মাসেরও বেশি সময় বিলম্বের পর মঙ্গলবার আন্তর্জাতিক মাহাকাশ কেন্দ্রের (আইএসএস) পথে যাত্রা করেছে রাশিয়ার মহাকাশযান সয়ুজ। সঙ্গে নিয়ে গেছে দুজন রুশ ও এক মার্কিন নভোচারীকে। দুদিনের যাত্রা শেষে সয়ুজ আইএসএস এ পৌঁছবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার শাটল কর্মসূচি শেষের পর এখন সয়ুজই আইএসএস’ এ পাঠানোর একমাত্র যান। কাজাখস্তানের বৈকানুর উৎক্ষেপণস্থল থেকে মহাশূন্যে যাত্রা করে সয়ুজ রকেট। এ রকেট আরো আগে ৩০ মার্চে মহাকাশে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্র“টির কারণে তা পিছিয়ে যায়। এবারকার সয়ুজে করে মহাশূন্যে পাড়ি দেওয়া তিন নভোচারীর দুজন অভিজ্ঞতা¯ম্পন্ন আর একজন নবীশ। তারা ১শ দিনেরও বেশি সময় মহাকাশে থেকে বেশ কয়েকটি গবেষণা করবেন। গত বছর রাশিয়ার কয়েকটি মহাকাশ উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবারের মিশনকে গুরুত্ব দিচ্ছে মস্কো। অভিযান সফল হলে মহাকাশ কর্মসূচিতে আবার আস্থা ফিরবে বলে আশা করছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯১৪ঘ.