২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আলোচনা ভেস্তে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরান পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে জানিয়েছে, তাদের ওপর চাপ প্রয়োগ করা হলে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

দুবাই, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করে জানিয়েছে, তাদের ওপর চাপ প্রয়োগ করা হলে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যেতে পারে। ইরানকে প্রথমেই তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের উদ্বেগ দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার শর্তারোপ করেছেন পশ্চিমা কূটনীতিকরা। ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার বলেছে, “চাপ প্রয়োগের কৌশলের যুগ পেরিয়েছে। কৌশলগত কোনোরকম ভুল হিসাব-নিকাশ বাগদাদে পরমাণু আলোচনা সফল হওয়ার সম্ভাবনা নস্যাৎ করবে”। ২৩ মে ইরাকের রাজধানী বাগদাদে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসার কথা রয়েছে ইরানের। তার আগে ইরান সফররত ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে জলিলি কথাগুলো বলেন। বাগদাদ বৈঠকে শেষ পর্যন্ত ইরানের পরমাণু কর্মসূচি পরিহারের পট প্রস্তুত হবে- এমনটিই আশা করেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন। কিন্তু বৈঠকের আগে দিয়ে পারতপক্ষে নেতিবাচন কোনো মন্তব্য না করার জন্য পশ্চিমা কর্মকর্তাদের সতর্ক করেছেন জলিলি। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরি করছে বলে পশ্চিমা বিশ্বের ধারণা। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত। সোমবার ইরান সফররত এক উর্ধ্বতন জাতিসংঘ পরমাণু কর্মকর্তা বলেছেন, তেহরানকে তাদের পরমাণু স্থাপনা সম্পর্কিত তথ্য অস্ত্র পরিদর্শকদেরকে জানতে দিতে হবে। এ বছর এর আগে জাতিসংঘ পরিদর্শকদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের দুটি বৈঠকেও পরমাণু স্থাপনা পরিদর্শন নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। বিশেষ করে ইরানের পারচিন সামরিক স্থাপনা পরিদর্শনের ব্যাপারে জাতিসংঘ পরিদর্শকদের অনুরোধে সাড়া দেয়নি তেহরান কর্তৃপক্ষ। ওই সামরিক স্থাপনায় পরমাণু অস্ত্র-সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা চলছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৮১১ঘ.