২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ৪৯ জনের মুণ্ডুবিহীন লাশ উদ্ধার

মেক্সিকোয় ছয় নারীসহ ৪৯ জনের মুণ্ডুবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

মেক্সিকো, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোয় ছয় নারীসহ ৪৯ জনের মুণ্ডুবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় শহর মন্টেরির একটি মহাসড়কের পাশ থেকে রোববার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের হাত ও পাও কেটে নেওয়া হয়েছে। নুয়েভো লিও স্টেটের ক্যাডেরিয়টা জিমেনেজ পৌরসভার একটি মহাসড়কের পাশে সেগুলো স্তুপ করে রাখা ছিলো। নুয়েভো লিও স্টেট সরকারের জননিরাপত্তা বিষয়ক মুখপাত্র জর্জ ডোমেন বলেন, “মুণ্ডুবিহীন হওয়ায় লাশগুলো সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।” নিহতদের শরীরের অন্যান্য কিছু অংশ নেই বলেও জানান তিনি। মাদক চোরাচালানকারী চক্র জেটাস এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানান ডোমেন। তিনি বলেন, লাশগুলোর পাশ থেকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জেটাসের পক্ষে লেখা একটি চিঠি উদ্ধার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১১৪৫ ঘ.