২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৮ সম্মেলনে যোগ দেবেন না পুতিন

আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­¬াদিমির পুতিন যোগ দিতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোনে একথা জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­¬াদিমির পুতিন যোগ দিতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফোনে একথা জানিয়েছেন তিনি। মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি সম্মেলনে যোগ দিতে পারবেন না। বলে জানায় বিবিসি। চার বছর প্রধানমন্ত্রী থাকার পর এ সপ্তাহে আবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুতিন। তার বদলে বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জি৮ সম্মেলনে যোগ দেবেন। পুতিনের বদলে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করছেন মেদভেদেভ। আগামী জুনে মেক্সিকোয় অনুষ্ঠেয় জি ২০ সম্মেলনে ওবামা ও পুতিনের মধ্যে আলোচনা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৩ঘ.