ইয়াংগুন, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের কট্টরপন্থি ভাইস প্রেসিডেন্ট টিন অং মিন্ট পদত্যাগ করেছেন। শারিরীক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করলেন।
মিয়ানমারের অবসরপ্রাপ্ত জান্তা নেতা থান শ’য়ের আমলের এ ঘনিষ্ঠ শীর্ষ জেনারেলের পদত্যাগের মধ্য দিয়ে দেশটির সংস্কারবাদী সরকারে কট্টরপন্থি ভূমিকার অবসান ঘটল।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শারিরীক অসুস্থতার কারণ দেখিয়ে ৩ মে পদত্যাগপত্র জমা দেন মিন্ট। রোববার ‘ভয়েস অব আমেরিকা’ এ খবর জানিয়েছে।
তবে খবরটির সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
সাবেক চার তারকা জেনারেল টিন অং মিন্টন ছিলেন মিয়ানমারের দু’জন ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্টের একজন।
মিয়ানমারে জান্তা সরকারের আমল শেষে একবছর আগে সেনা সমর্থিত বেসামরিক সরকার ক্ষমতাসীন হওয়ার পর কট্টরপন্থিদের নেতা হিসাবেই বিবেচিত হয়ে আসছিলেন মিন্ট।
ডিফেন্স সার্ভিস একাডেমী থেকে ১৯৭০ সালে øাতক ডিগ্রী লাভ করেন তিনি। ১৯৯০ সালে চীন সীমান্তের কাছে তিনি প্রথম সেনা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে পার্টি কংগ্রেসে যোগদানে বাধা দেওয়ার পর পদন্নোতি পান মিন্ট।
২০০৯ সালে তিনি তৎকালীন জেনারেল থান শয়ের সামরিক উপদেষ্টা পদে নিয়োগ পান।
পরের বছর মিন্ট মিয়ানমার পার্লামেন্টের নিুকক্ষে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভলেপমেন্ট পার্টি থেকে নির্বাচিত হন এবং এর পরপরই সামরিক প্রতিনিধিরা তাকে ভাইস প্রেসিডেন্ট মনোনীত করে।
বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৭১২ঘ.
bdnews24