২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এডওয়ার্ড মুঙ্কের ‘দ্য স্ক্রিম’ রেকর্ড দামে নিলাম

স্ক্যান্ডেনেভিয়ান শিল্পী এডওয়ার্ড মুঙ্কের বিশ্বখ্যাত ছবি ‘দ্য স্ক্রিম’ রেকর্ড ১২ কোটি ডলারে বিক্রি হয়েছে নিউ ইয়র্কে সথবি’র নিলামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নিউ ইয়র্ক, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- স্ক্যান্ডেনেভিয়ান শিল্পী এডওয়ার্ড মুঙ্কের বিশ্বখ্যাত ছবি ‘দ্য স্ক্রিম’ রেকর্ড ১২ কোটি ডলারে বিক্রি হয়েছে নিউ ইয়র্কে সথবি’র নিলামে। আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ‘দ্য স্ক্রিম’ ছবির মূল্য। এ পর্যন্ত দামের রেকর্ড ছিল পিকাসোর ‘ন্যুড, গ্রিন লিভস এন্ড বাস্ট’ ছবিটির। এ ছবি ২০১০ সালে ১০ কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়। মুঙ্কের ছবিটি বিক্রি করেছেন নরওয়ের পেটার অলসেন। নরওয়ের বিভিন্ন জাদুঘরে ‘দ্য স্ক্রিম’ ছবির (‘চিৎকার’ বা ‘আর্তনাদ’) অন্য তিনটি সংস্করণ আছে। কার্ডবোর্ডের ওপর প্যাস্টেল লং দিয়ে আঁকা এ ছবিটি খুবই রঙচঙে। রঙ করা হয়েছে ছবির ফ্রেমও। রয়েছে ছবির বিষয়বস্তু সম্পর্কে শিল্পীর একটি কবিতাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএমএলকিউ/১৯০০ঘ.