২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ‘সিরীয় বিদ্রোহীদের’ জন্য অস্ত্র চালান আটক

সিরিয়ার বিদ্রোহীদের জন্য রকেট চালিত গ্রেনেড ও রাইফেলসহ অস্ত্রের একটি চালান আটক করেছে লেবানন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

বৈরুত, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বিদ্রোহীদের জন্য রকেট চালিত গ্রেনেড ও রাইফেলসহ অস্ত্রের একটি চালান আটক করেছে লেবানন। (আরো তথ্যসহ) সিয়েরা লিওনের নামে নিবন্ধিত লুৎফুল্লাহ-২ নামক ওই জাহাজ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের চালান আটক করার কথা জানিয়েছে নৌবাহিনী। আটক করা হয়েছে জাহাজের ১১ ক্রুকেও। জাহাজটিতে ভারী ও হালকা অস্ত্রে বোঝাই তিনটি কন্টেইনার ছিল বলে জানা গেছে। সিরিয়ার বিদ্রোহীদের জন্য গোপনে অস্ত্রগুলো পাঠানো হচ্ছিল বলে সন্দেহ করছেন লেবানন কর্তৃপক্ষ। জাহাজের মালিক রয়টার্সকে জানান, জাহাজের মালামাল লেবাননের উত্তরাঞ্চলে ত্রিপোলিতে খালাস করার কথা ছিল। জাহাজটি লেবাননের একটি বন্দর অভিমুখে যাচ্ছিল বলে জানিয়েছেন দেশটিতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর মুখপাত্র মিলোস স্টুগার। সিরিয়ায় সরকারবিরোধী বিদ্রোহীদের বড় সমর্থক ত্রিপোলি। আর দামেস্কও বরাবরই সিরিয়ায় বাইরে েেক চোরাই পে অস্ত্রের চালান আসার অভিযোগ করে আসছে। লিবিয়া সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে বলে অভিযোগ করে আসছে রাশিয়াও। জাহাজটি লিবিয়া থেকেই যাত্রা শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে। মিশরের আলেক্সান্দ্রিয়া বন্দরে যাত্রাবিরতির পর জাহাজটি লেবাননের উত্তরে ত্রিপোলি বন্দরের দিকে যাত্রা করে। জাহাজটিকে এখন বৈরুতের কাছে সালাতা বন্দরে একটি সামরিক ঘাঁটিতে আটক রাখা হয়েছে। লেবাননের সেনাবাহিনী ট্রাকে করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে গেছে। ওদিকে, শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক খবরে জানায়, সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে সাগরে ভাসমান নৌকা থেকে বন্দুকধারীরা সেনাবাহিনীর একটি দলের ওপর গুলিবর্ষণ করে বেশ কয়েকজন সেনাকে হত্যা করেছে। ডসরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর সাগর থেকে সরকারী বাহিনীর ওপর বিদ্রোহীদের এটাই প্রথম হামলা। তুরস্ক সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে সিরিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর লাতাকিয়ার কাছে শুক্রবার রাতে এ হামলা হয়। এতে বেশ কয়েকজন সেনা ও বন্দুকধারী নিহত হয়েছে বলে জানিয়েছে সানা। সংবাদে বলা হয়, “বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত ও আহত হয়েছে। রাতে হামলা চালানোর কারণে লড়াইয়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠির কতজন নিহত হয়েছে তা জানা সম্ভব হয়নি।” সংবাদে হামলাকারীদের জাতীয়তা সম্পর্কে কিছু বলা হয়নি। বিদ্রোহীদের অস্ত্র ও তহবিল দেওয়ার জন্য তুরস্ককে অভিযুক্ত করেছে সিরিয়া। সিরিয়ার বিদ্রোহী সেনাদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি’র নেতারা তুরস্কের আশ্রয়েই আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১২৫৩ঘ.