২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে বেকারত্বের নতুন রেকর্ড

স্পেনে নতুন করে উচ্চমাত্রার রেকর্ড গড়েছে বেকারত্বের হার। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মার্চের শেষ নাগাদ দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬৩৯,৫০০ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

স্পেনে নতুন করে উচ্চমাত্রার রেকর্ড গড়েছে বেকারত্বের হার। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মার্চের শেষ নাগাদ দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬৩৯,৫০০ জনে।

জাতীয় পরিসংখ্যান সংস্থার হিসাবমতে, বেকারত্বের হার পৌঁছেছে ২৪ দশমিক ৪ শতাংশে।

চলতি বছরের প্রথম তিনমাসে স্পেনে চাকরি খুইয়েছে ৩৬৫,৯০০ জন।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেনেই বেকারত্বের হার সবচেয়ে বেশি। এ বছর তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে এক খবরে জানিয়েছে বিবিসি।

২০০৭ সাল থেকে স্পেনে বেকারত্বের হার দ্রুত বেড়েছে। সে সময় বেকারত্বের হার ছিলো ৭ দশমিক ৯ শতাংশ।

 

আর বর্তমানে বেকারত্বের নতুন রেকর্ডে স্পেন আবারো মন্দাদশায় পড়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “দেশে বেকারের সংখ্যা সবার জন্যই ভয়াবহ। সরকারের জন্যও তা ভয়াবহ। স্পেন বড় ধরনের সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।”

ব্যয় কাটছাঁট করে স্পেন সরকারের শ্রম বাজার সংস্কার কর্মসূচি এবং ঋণ সঙ্কট সামাল দিতে কঠোর ব্যয়সঙ্কোচনের পদক্ষেপ অর্থনৈতিক অবনতির অন্যতম কারণ।

স্পেনের পরিস্থিতি গ্রিসের মতো দুর্দশার দিকে এগুচ্ছে বলে মন্তব্য করেছেন এইচএসবিসি’ ব্যংকের প্রধান অর্থনীতিবিদ স্টিফেন কিং।

“মন্দা এতটাই জেঁকে বসেছে যে ব্যয়সঙ্কোচনের পথে একধাপ এগুলে দু’ধাপ পিছিয়ে যেতে হচ্ছে”, বলেন তিনি।