বৈরুত, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কে গাড়িবোমা বিস্ফোরণে মঙ্গলবার ৩ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।
বিরোধী পক্ষ এবং সরকার সমর্থক একটি টেলিভিশন এ খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সশস্ত্র সন্ত্রাসী গ্র“পের গুলিতে দামেস্কেও কাছে দুই সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। আর তৃতীয়জন কাছাকাছি বারজেহ এলাকায় নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি ইখবারিয়া টেলিভিশনও বাজার এলাকায় এ গাড়িবোমা হামলার জন্য সন্ত্রঅসী গোষ্ঠীকে দায়ী করেছে এবং বিস্ফোরণস্থলের আশেপাশে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।
ওদিকে, দেশটিতে যুদ্ধ বিরতি চুক্তি কতটা কার্যকর হচ্ছে তা যাচাইয়ে গত ১৩ মাসে সরকারবিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমস সফর করেছে জাতিসংঘের পর্যবেকরা।
জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘর্ষে নিরাপত্তা বাহিনী কমপে ৯ হাজার মানুষকে হত্যা করেছে। অন্যদিকে সরকার বলছে, দুর্বৃত্তরা এ পর্যন্ত ২ হাজার ৬০০ সেনা ও নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৭ঘ.
bdnews24