২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ক্ষমতাসীন দল থেকে পদত্যাগের ঘোষণা পুতিনের

রাশিয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন মঙ্গলবার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

মস্কো, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/রয়টার্স)- রাশিয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন মঙ্গলবার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্টির বিরুদ্ধে ওঠা নির্বাচনে জালিয়াতির অভিযোগ থেকে দূরে সরে থাকার চেষ্টায়ই পুতিনের এ পদক্ষেপ। ডিসেম্বরে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতি করে ইউনাইটেড রাশিয়া পার্টি জয়লাভ করেছে বলে অভিযোগ আছে। দলের এ সুনামহানির মুখে পুতিন তার পরিবর্তে বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে পার্টির নতুন নেতা হওয়ার প্রস্তাব দিয়েছেন। পুতিন বলেন, “এখানকার রাজনৈতিক ব্যবস্থায় প্রেসিডেন্ট দলের উর্ধ্বে থাকেন।” আর এ বিবেচনায়ই মে মাসে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর পার্টির চেয়ারম্যানের পদ থেকে সরে দাড়াঁনো জরুরি মনে করেন বলে জানান পুতিন। ৪ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৩ শতাংশের বেশি ভোট নিয়ে জয়ী হন প্রধানমন্ত্রী পুতিন। ৭ মে তার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার কথা রয়েছে। মে’র মাঝামাঝি সময়ে পার্টি কংগ্রেস থেকে মেদভেদেভেরই পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়া উচিত বলে মন্তব্য করেন পুতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৮ঘ.