২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কংগ্রেস নেতার পদত্যাগ

ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটে আপত্তিকর ভিডিও প্রকাশের পর সোমবার পদত্যাগ করেছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির মুখপাত্র ও জ্যেষ্ঠ নেতা অভিষেক মনু সিংভি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 08:25 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটে আপত্তিকর ভিডিও প্রকাশের পর সোমবার পদত্যাগ করেছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির মুখপাত্র ও জ্যেষ্ঠ নেতা অভিষেক মনু সিংভি। ভিডিও চিত্রে অভিষেক মনুকে এক নারীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত দেখা গেছে। তবে ভিডিওটি বানোয়াট বলে দাবি করেছেন মনু। সেইসঙ্গে ওই নারীকে বিচারক হতে সহয়তা করার প্রস্তাব দিয়েছেন বলে প্রকাশিত সংবাদও অস্বীকার করেছেন তিনি। সিংভি ভারতের এক বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেসের অন্যতম উদীয়মান নেতা। পার্টির মুখপাত্রের পদ ছাড়াও তিনি পার্লামেন্টের প্রভাবশালী আইন কমিটি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। সিংভি এর আগে আপত্তিকর ওই ভিডিও চিত্র প্রদর্শন ও বিতরণ করা থেকে ভারতের গণমাধ্যমগুলোকে বিরত রাখতে কোর্টের আদেশ পেয়েছিলেন। কিন্তু সিডিতে ধারণ করা ভিডিওটি পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় পদত্যাগ করতে হল তাকে। কেলেঙ্কারির অপবাদ নিয়ে সিংভির এ পদত্যাগ ক্ষমতাসীন কংগ্রেস পার্টির জন্য বড় ধাক্কা। ভারতে নিুগামী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সরকারের দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এরই মধ্যে যথেষ্ট চাপে আছে কংগ্রেস। তার ওপর মঙ্গলবার পার্লামেন্টে বাজেট অধিবেশনের আগে দিয়ে সিংভির পদত্যাগের ঘটনায় অধিবেশন পণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পার্লামেন্টে শোরগোল উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সিংভি বলছেন, তাকে নিয়ে ছড়ানো বানোয়াট সিডি’র কারণে যাতে পার্লামেন্ট অধিবেশনে বিঘœ না ঘটে সেজন্যই পদত্যাগ করেছেন তিনি। কিন্তু প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, সিংভির পদত্যাগ নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমডি/এলকিউ/১৪২৬ঘ.