২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান, সিরিয়ার বিরুদ্ধে প্রযুক্তি নিষেধাজ্ঞা ওবামার

সেল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করে বিরোধী বা ভিন্নমতাবলম্বীদের ওপর ইরান এবং সিরিয়ার নজরদারি কমাতে নতুন করে প্রযুক্তি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 06:39 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ওয়াশিংটন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করে বিরোধী বা ভিন্নমতাবলম্বীদের ওপর ইরান এবং সিরিয়ার নজরদারি কমাতে নতুন করে প্রযুক্তি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মানবাধিকারের অপব্যবহারের জন্য প্রযুক্তি ব্যবহারে সিরিয়া এবং ইরানকে সহায়তাকারীরাও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। প্রযুক্তি সহায়তা নিয়েই ইরান এবং সিরিয়া সেল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করে ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে। যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মিউজিয়ামের ভাষণে এই ভাড়াটে ডিজিটাল অস্ত্রের বিরুদ্ধেই নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন ওবামা। এই নির্বাহী আদেশবলে ইরান ও সিরিয়া সরকারের পাশাপাশি ওই সমস্ত ব্যক্তিরা নিষেধাজ্ঞার আওতায় পড়বে যারা নাগরিকদের ওপর নজরদারি ও দমনপীড়ন চালাতে প্রযুক্তি ব্যবহারের জন্য সরকারকে সহায়তা করে থাকে। ওবামা বলেন, “এই প্রযুক্তি ব্যবহার হওয়া উচিত নাগরিকদের ক্ষমতায়নের জন্য, তাদেরকে দমনপীড়নের জন্য নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২২৩৪ঘ.