২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ফরাসি রেডক্রস কর্মকর্তা অপহৃত

ইয়েমেনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন ফরাসি ত্রাণ কর্মকর্তা অপহৃত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সানা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন ফরাসি ত্রাণ কর্মকর্তা অপহৃত হয়েছেন। শনিবার বিকালে দেশটির লোহিত সাগর তীরবর্তী বন্দর হোদেইদা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাকে অপহরণ করা হয়। কে বা কারা তাকে অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। তবে ইয়েমেনে কোন পশ্চিমা নাগরিকের অপহৃত হওয়ার ঘটনা বিচিত্র কিছু নয়। আইসিআরসি জানিয়েছে, অপহরণকারীদের কাছ থেকে তারা কোন সাড়া পাননি। রেডক্রসের পক্ষ থেকে ওই ত্রাণ কর্মকর্তার দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। ঘটনার সময় ওই কর্মকর্তার সঙ্গে দুইজন ইয়েমেনি গাড়ি চালককে অপহরণ করা হলেও কিছুণ পর তাদের ছেড়ে দেওয়া হয়। অপহৃত ফরাসি ত্রাণ কর্মকর্তার নাম এখনো জানা যায়নি। তিনি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সাদায় কাজ করতেন বলে জানিয়েছে রেডক্রস। উল্লে¬খ্য, ইয়েমেনে অপহরণ ঘটনায় প্রায় ক্ষেত্রেই আল-কায়েদা জড়িত থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৮ঘ.