সিউদাদ হুয়ারেজ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর উত্তরাঞ্চের একটি সূরিখানায় (বার) শুক্রবার অস্ত্রধারীদের গুলিতে ১৫ জন নিহত হয়েছে।
শনিবার স্থানীয় অ্যাটোর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাতে অস্ত্রবাধীরা চিহুয়াহুয়া রাজ্যের রাজধানী চিহুয়াহুয়ার একটি বারে ঢুকে গুলি শুরু করে।
নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক রয়েছে বলে স্থানীয় প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে।
মেক্সিকোর এ অঞ্চলটিতে অপরাধী চক্রের মধ্যে প্রায়ই এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে। শুক্রবার বারে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত চক্রের সদস্যরা ছিল এবং তাদের ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৯ঘ.
bdnews24